সব প্রবন্ধে ফিরে যান
Blog
খবর ৯ ফেব্রুয়ারি, ২০২৬

খুবিতে ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবলে নারী বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলা ডিসিপ্লিন

সম্পাদকীয় বোর্ড, বাকু · ১ মিনিটের পাঠ

খুবিতে ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবলে নারী বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলা ডিসিপ্লিন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা-২০২৬ এ দারুণ আধিপত্য বজায় রেখে ছাত্রীদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলা ডিসিপ্লিন। গত ৯ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রিন্টমেকিং ডিসিপ্লিনকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে এই অনন্য সাফল্য অর্জন করে তারা।

পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালের পাশাপাশি পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও জিতে নেন বাংলা ডিসিপ্লিনের খেলোয়াড় রুইপাইসং মারমা।

খেলা শেষে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বিজয়ীদের হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেন এবং মেডেল পরিয়ে দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা ডিসিপ্লিনের এই ট্রফি জয় ক্যাম্পাসের ক্রীড়াঙ্গনে ডিসিপ্লিনের ধারাবাহিক সাফল্য ও শ্রেষ্ঠত্বের ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

শেয়ার করুন
সব প্রবন্ধ দেখুন
আরও পড়ুন

সম্পর্কিত প্রবন্ধ

৬ষ্ঠ আন্তঃডিসিপ্লিন ভলিবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলা ডিসিপ্লিন
খবর ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

৬ষ্ঠ আন্তঃডিসিপ্লিন ভলিবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলা ডিসিপ্লিন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স বজায় রেখে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলা ডিসিপ্লিন।

পড়ুন
আন্তঃডিসিপ্লিন টেবিল টেনিস টুর্নামেন্ট ২০১৮-তে অপরাজিত চ্যাম্পিয়ন
খবর ১৩ আগস্ট, ২০১৮

আন্তঃডিসিপ্লিন টেবিল টেনিস টুর্নামেন্ট ২০১৮-তে অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃডিসিপ্লিন টেবিল টেনিস টুর্নামেন্ট ২০১৮-তে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলা ডিসিপ্লিন।

পড়ুন
প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনে আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
খবর ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনে আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

উচ্চশিক্ষাকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করে তোলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনে একটি নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।

পড়ুন