সব প্রবন্ধে ফিরে যান
Blog
খবর ১৩ আগস্ট, ২০১৮

আন্তঃডিসিপ্লিন টেবিল টেনিস টুর্নামেন্ট ২০১৮-তে অপরাজিত চ্যাম্পিয়ন

সম্পাদকীয় বোর্ড, বাকু · ১ মিনিটের পাঠ

আন্তঃডিসিপ্লিন টেবিল টেনিস টুর্নামেন্ট ২০১৮-তে অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃডিসিপ্লিন টেবিল টেনিস টুর্নামেন্ট ২০১৮-তে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলা ডিসিপ্লিন। ১৩ আগস্ট ২০১৮ খ্রি. তারিখ সোমবার বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ফিটনেস সেন্টারে আন্তঃডিসিপ্লিন টেবিল টেনিস চূড়ান্ত প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যকার খেলায় ২-০ সেটে বাংলা ডিসিপ্লিন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের প্রথম শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

ডেভিস কাপ পদ্ধতিতে অনুষ্ঠিত এই খেলায় একক ও দ্বৈত-উভয় বিভাগেই আধিপত্য বজায় রেখে জয় নিশ্চিত করেন দলগত পারফর্মাররা। প্রথম সেটে (একক) খান আতিদুল ইসলাম তূর্য (১৫) চমৎকার সার্ভিস ও রিটার্নের মাধ্যমে সরাসরি সেট জিতে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। দ্বিতীয় সেটে (দ্বৈত) খান আতিদুল ইসলাম তূর্য (১৫) ও আবিদ শান্ত (১৭) জুটির দারুণ বোঝাপড়া ও কৌশলগত আক্রমণের মুখে প্রতিপক্ষ সুবিধা করতে পারেনি। ফলে ২-০ সেটে জয় নিশ্চিত করে বাংলা ডিসিপ্লিন।

হিসেবে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা ডিসিপ্লিনের ক্রীড়া ইতিহাসে এটি প্রথম কোনো আন্তঃডিসিপ্লিন খেলায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব। খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, ধারাবাহিকতা এবং ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীদের জোরালো সমর্থনে এই ঐতিহাসিক বিজয় সম্ভব হয়েছে।

শেয়ার করুন
সব প্রবন্ধ দেখুন
আরও পড়ুন

সম্পর্কিত প্রবন্ধ

প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনে আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
খবর ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসারে নতুন মাইলফলক: খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনে আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

উচ্চশিক্ষাকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করে তোলার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনে একটি নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।

পড়ুন
খুবিতে ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবলে নারী বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলা ডিসিপ্লিন
খবর ৯ ফেব্রুয়ারি, ২০২৬

খুবিতে ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবলে নারী বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলা ডিসিপ্লিন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১১তম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা-২০২৬ এ দারুণ আধিপত্য বজায় রেখে ছাত্রীদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলা ডিসিপ্লিন।

পড়ুন
৬ষ্ঠ আন্তঃডিসিপ্লিন ভলিবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলা ডিসিপ্লিন
খবর ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

৬ষ্ঠ আন্তঃডিসিপ্লিন ভলিবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলা ডিসিপ্লিন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স বজায় রেখে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলা ডিসিপ্লিন।

পড়ুন